হাদিসসমূহ
#3768
সুনানে আবু দাউদ - Foods
। উমাইয়্যাহ ইবনু মাখশী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তখন এক লোক খাচ্ছিল, কিন্তু আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করেনি। মাত্র এক লোকমা খাবার বাকি থাকতে সে তা মুখে দেয়ার সময় বললো, খাবারের শুরুতে ও শেষ বিসমিল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং বললেনঃ শয়তান তার সঙ্গে খাচ্ছিল। যখন সে আল্লাহর নাম উচ্চারণ করলো, শয়তান তার পেটের খাবার বমি করে ফেলে দিলো।[1] দুর্বলঃ মিশকাত
حدثنا مومل بن الفضل الحراني، حدثنا عيسى، - يعني ابن يونس - حدثنا جابر بن صبح، حدثنا المثنى بن عبد الرحمن الخزاعي، عن عمه، امية بن مخشي - وكان من اصحاب رسول الله صلى الله عليه وسلم - قال كان رسول الله صلى الله عليه وسلم جالسا ورجل ياكل فلم يسم حتى لم يبق من طعامه الا لقمة فلما رفعها الى فيه قال بسم الله اوله واخره فضحك النبي صلى الله عليه وسلم ثم قال " ما زال الشيطان ياكل معه فلما ذكر اسم الله عز وجل استقاء ما في بطنه " . قال ابو داود جابر بن صبح جد سليمان بن حرب من قبل امه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Foods
- Hadith Index
- #3768
- Book Index
- 33
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
