হাদিসসমূহ
#3757
সুনানে আবু দাউদ - Foods
। আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের রাতের খাবার উপস্থিত করা হলে এবং ‘ইশার সালাতের ইকামাত দেয়া হলে খাবার শেষ না করে সালাতে যাবে না। মুসাদ্দাদের বর্ণনায় রয়েছেঃ আব্দুল্লাহ ইবনু উমারের রাতের খাবার পরিবেশন করা হলে বা রাতের খাবার আনা হলে তিনি আহার শেষ না করে কখনো সালাতের জন্য উঠতেন না। এমন কি ইকামাত বা ইমামের কিরাআত শুনতে পেলেও তিনি আহার শেষ না করা পর্যন্ত উঠতেন না।[1] সহীহ।
حدثنا احمد بن حنبل، ومسدد، - المعنى - قال احمد حدثني يحيى القطان، عن عبيد الله، قال حدثني نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " اذا وضع عشاء احدكم واقيمت الصلاة فلا يقوم حتى يفرغ " . زاد مسدد وكان عبد الله اذا وضع عشاوه او حضر عشاوه لم يقم حتى يفرغ وان سمع الاقامة وان سمع قراءة الامام
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Foods
- Hadith Index
- #3757
- Book Index
- 22
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiIsnaad Sahih Sahih Bukhari (677) Sahih Muslim (559)
