হাদিসসমূহ
#3734
সুনানে আবু দাউদ - Drinks
। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছিলাম। তিনি পানি চাইলে দলের এক ব্যক্তি বললো, আমরা কি আপনাকে নবীয পরিবেশন করবো না? তিনি বললেনঃ হ্যাঁ। জাবির (রাঃ) বললেন, লোকটি দ্রুত চলে গিয়ে একটি নবীয ভর্তি পাত্র নিয়ে ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কেন পাত্রটির মুখ ঢাকলে না? অন্তত একটি কাঠ-এর উপর আড়াআড়িভাবে রাখলেও হতো।[1] সহীহ।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا ابو معاوية، حدثنا الاعمش، عن ابي صالح، عن جابر، قال كنا مع النبي صلى الله عليه وسلم فاستسقى فقال رجل من القوم الا نسقيك نبيذا قال " بلى " . قال فخرج الرجل يشتد فجاء بقدح فيه نبيذ فقال النبي صلى الله عليه وسلم " الا خمرته ولو ان تعرض عليه عودا " . قال ابو داود قال الاصمعي تعرضه عليه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Drinks
- Hadith Index
- #3734
- Book Index
- 66
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (5605) Sahih Muslim (2011)
