হাদিসসমূহ
#3729
সুনানে আবু দাউদ - Drinks
। সুলাইম গোত্রের আব্দুল্লাহ ইবনু বুশর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতার ঘরে এলে তিনি তাঁর সামনে খাদ্য পরিবেশন করলেন। তিনি ‘হাইস’ নামক খাবারের উল্লেখ করলে তা তাঁর নিকট নিয়ে আসা হলো। অতঃপর তিনি শরবত আনলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন। অতঃপর ডান দিক থেকে পরিবেশন করা হলো। তিনি খেজুর খেলেন এবং বিচিগুলো তর্জনী ও মধ্যমা আঙ্গুলের পেটের উপর রাখলেন। যখন তিনি বিদায় নিতে উঠলেন, আমার পিতাও দাঁড়ালেন তিনি তাঁর জন্তুজানের লাগাম ধরে বললেন, আল্লাহর নিকট আমার জন্য দু‘আ করুন। তিনি দু‘আ করলেনঃ ‘হে আল্লাহ! তাদেরকে দেয়া রিযিকে বরকত দিন, তাদেরকে ক্ষমা করুন এবং তাদের প্রতি অনুগ্রহ করুন।[1] সহীহ।
حدثنا حفص بن عمر، حدثنا شعبة، عن يزيد بن خمير، عن عبد الله بن بسر، - من بني سليم - قال جاء رسول الله صلى الله عليه وسلم الى ابي فنزل عليه فقدم اليه طعاما فذكر حيسا اتاه به ثم اتاه بشراب فشرب فناول من على يمينه واكل تمرا فجعل يلقي النوى على ظهر اصبعيه السبابة والوسطى فلما قام قام ابي فاخذ بلجام دابته فقال ادع الله لي . فقال " اللهم بارك لهم فيما رزقتهم واغفر لهم وارحمهم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Drinks
- Hadith Index
- #3729
- Book Index
- 61
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim (2042)
