হাদিসসমূহ
#3631
সুনানে আবু দাউদ - The Office of the Judge
। বাহয ইবনু হাকীম থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি অর্থাৎ ইবনু কুদামাহর বর্ণনা মোতাবেক বাহয ইবনু হাকীমের দাদার ভাই বা তার চাচা, আর মু‘আম্মালের বর্ণনা মোতাবেক বাহযের দাদা মু‘আবিয়াহ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খুৎবা প্রদানের সময় তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, পুলিশ আমার প্রতিবেশীকে কেন আটক রেখেছে? কথাটা তিনি দু’ বার বললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ বারই তার কথায় ভ্রূক্ষেপ করলেন না। অতঃপর তিনি কিছু একটা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার প্রতিবেশীকে ছেড়ে দাও।[1] সনদ হাসান।
حدثنا محمد بن قدامة، ومومل بن هشام، - قال ابن قدامة - حدثني اسماعيل، عن بهز بن حكيم، عن ابيه، عن جده، - قال ابن قدامة - ان اخاه او عمه وقال مومل - انه قام الى النبي صلى الله عليه وسلم وهو يخطب فقال جيراني بما اخذوا . فاعرض عنه مرتين ثم ذكر شييا فقال النبي صلى الله عليه وسلم " خلوا له عن جيرانه " . لم يذكر مومل وهو يخطب
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Office of the Judge
- Hadith Index
- #3631
- Book Index
- 61
Grades
- Al-AlbaniHasan Isnaad
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan Isnaad
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
