হাদিসসমূহ
#3470
সুনানে আবু দাউদ - Wages
। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি যদি তোমার কোনো ভাইয়ের কাছে বাগানের খেজুর বিক্রি করো এবং তা প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হয়ে যায়, তাহলে তার কাছ থেকে কোনো মূল্য গ্রহণ তোমার জন্য বৈধ নয়। তুমি কিসের বিনিময়ে তোমার ভাইয়ের কাছ থেকে অন্যায়ভাবে মূল্য গ্রহণ করবে?
حدثنا سليمان بن داود المهري، واحمد بن سعيد الهمداني، قالا اخبرنا ابن وهب، قال اخبرني ابن جريج، ح وحدثنا محمد بن معمر، حدثنا ابو عاصم، عن ابن جريج، - المعنى - ان ابا الزبير المكي، اخبره عن جابر بن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم قال " ان بعت من اخيك تمرا فاصابتها جايحة فلا يحل لك ان تاخذ منه شييا بم تاخذ مال اخيك بغير حق
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Wages
- Hadith Index
- #3470
- Book Index
- 55
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim (1554)
