হাদিসসমূহ
#3467
সুনানে আবু দাউদ - Wages
। ইবনু ‘উমার (রাঃ) সূত্রে বর্ণিত। এক ব্যক্তি আরেক ব্যক্তির একটি গাছের খেজুর অগ্রিম কিনলো। কিন্তু ঐ বছর কোনো ফল ধরলো না। তারা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বিষয়টি উপস্থাপন করলে তিনি বললেনঃ তুমি কিসের বিনিময়ে তার মাল (নিজের জন্য) বৈধ মনে করলে? তার মাল তাকে ফেরত দাও। অতঃপর তিনি বললেনঃ গাছের খেজুর পরিপক্ক না হওয়া পর্যন্ত তোমরা তার অগ্রিম ক্রয়-বিক্রয় করবে না।
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن ابي اسحاق، عن رجل، نجراني عن ابن عمر، ان رجلا، اسلف رجلا في نخل فلم تخرج تلك السنة شييا فاختصما الى النبي صلى الله عليه وسلم فقال " بم تستحل ماله اردد عليه ماله " . ثم قال " لا تسلفوا في النخل حتى يبدو صلاحه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Wages
- Hadith Index
- #3467
- Book Index
- 52
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
