হাদিসসমূহ
#3322
সুনানে আবু দাউদ - Oaths and Vows
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ নাম উল্লেখ (নির্দিষ্ট) না করে মানত করলে তার কাফফারাহ শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। কেউ গানাহের কাজে মানত করলে তার কাফফারাহ শপথ ভঙ্গের কাফফারা অনুরূপ। কেউ যদি এমন মানত করে যা পূর্ণ করা তার সামর্থের বাইরে, তার কাফফারাহ হবে শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। কোনো ব্যক্তি যদি সামর্থ্য অনুযায়ী মানত করে তবে সে যেন তা পূর্ণ করে। আবূ দাঊদ (রহঃ) বলেন, ওয়াকী ও অন্যান্য বর্ণনাকারীগণ এ হাদীস ‘আব্দুল্লাহ ইবনু সাঈদ ইবনু হিন্দ (রহঃ) থেকে ‘আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-এর উপর মওকূফভাবে বর্ণনা করেছেন।
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #3322
- Book Index
- 81
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif
- Shuaib Al ArnautVery Daif
- Zubair Ali ZaiIsnaad Hasan