হাদিসসমূহ
#3300
সুনানে আবু দাউদ - Oaths and Vows
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবা দিচ্ছিলেন। তখন তিনি দেখলেন, একটি লোক রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলে লোকেরা বললো, সে আবূ ইসরাঈল। সে মানত করে যে, সে দাঁড়িয়ে থাকবে, বসবে না, ছায়া নিবে না, কথাবার্তা বলবে না এবং সওম পালন করবে। তখন তিনি বললেনঃ তাকে আদেশ করো, সে যেন কথা বলে, ছায়া নেয়, বসে এবং সওম পূর্ণ করে।
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس، قال : بينما النبي صلى الله عليه وسلم يخطب اذا هو برجل قايم في الشمس فسال عنه قالوا : هذا ابو اسراييل نذر ان يقوم ولا يقعد، ولا يستظل ولا يتكلم ويصوم . قال : " مروه فليتكلم وليستظل وليقعد، وليتم صومه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #3300
- Book Index
- 59
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (6704)
