হাদিসসমূহ
#3270
সুনানে আবু দাউদ - Oaths and Vows
। ‘আব্দুর রাহমান ইবনু আবূ বাকর (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমাদের কাছে কিছু মেহমান আসলো। এ সময় রাতের বেলা আবূ বাকর (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে কথাবার্তা বলছিলেন। তিনি (আবূ বাকর) আমাদের বলে গেলেন যে, তুমি মেহমানদের থেকে অবসর হওয়ার পর আমি আসবো। ‘আব্দুর রাহমান মেহমানদের কাছে ফিরে এসে তাদেরকে খাবার দিলেন। মেহমানরা বললেন, আবূ বাকর ফিরে না আসা পর্যন্ত খাবার গ্রহণ করবো না। তিনি ফিরে এসে জিজ্ঞেস করলেন, তোমাদের মেহমানদের কি অবস্থা, তাদের খাবার খাইয়েছো? ঘরের লোকেরা বললো, না। আমি বললাম, আমি তাদের খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু তারা আপনাকে ছেড়ে খেতে রাজি হননি। তারা বললেন, আল্লাহর শপথ! তিনি (আপনি) ফিরে না আসা পর্যন্ত ‘আমরা খাবো না। মেহমানরা বললেন, ‘আব্দুর রাহমান সত্যিই বলেছেন। তিনি আমাদের জন্য খাবার এনেছিলেন, কিন্তু আপনি না আসা পর্যন্ত ‘আমরা খেতে রাজি হইনি। তিনি বললেন, কোন্ জিনিস তোমাদেরকে বাঁধা দিলো? তারা বললেন, আপনার অনুপস্থিতি। আবূ বাকর (রাঃ) বললেন, আল্লাহর শপথ! আমি আজ রাতে আহার করবো না। তারাও বললেন, আল্লাহর শপথ! আপনি না খেলে ‘আমরাও রাতে আহার করবো না। তিনি বললেনঃ আমি এ রাতের মতো খারাপ রাত কখনো দেখিনি। তিনি ‘আব্দুর রাহমানকে বললেন, খাবার নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, তাদেরকে খাদ্য দেয়া হলো। তিনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, তারাও খেলেন। আমি জানতে পারলাম, তিনি (আবূ বাকর) সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গিয়ে রাতের ঘটনা বর্ণনা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ বরং তুমি তাদের চেয়ে অধিক পরহেযগার এবং সত্যবাদী।
حدثنا مومل بن هشام، حدثنا اسماعيل، عن الجريري، عن ابي عثمان، او عن ابي السليل، عنه عن عبد الرحمن بن ابي بكر، قال : نزل بنا اضياف لنا قال : وكان ابو بكر يتحدث عند رسول الله صلى الله عليه وسلم بالليل فقال : لا ارجعن اليك حتى تفرغ من ضيافة هولاء ومن قراهم فاتاهم بقراهم فقالوا : لا نطعمه حتى ياتي ابو بكر . فجاء فقال : ما فعل اضيافكم افرغتم من قراهم قالوا : لا . قلت : قد اتيتهم بقراهم فابوا وقالوا : والله لا نطعمه حتى يجيء، فقالوا : صدق قد اتانا به فابينا حتى تجيء، قال : فما منعكم قالوا : مكانك . قال : والله لا اطعمه الليلة، قال فقالوا : ونحن والله لا نطعمه حتى تطعمه . قال : ما رايت في الشر كالليلة قط - قال - قربوا طعامكم . قال : فقرب طعامهم فقال : بسم الله فطعم وطعموا فاخبرت انه اصبح فغدا على النبي صلى الله عليه وسلم فاخبره بالذي صنع وصنعوا، قال : " بل انت ابرهم واصدقهم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #3270
- Book Index
- 29
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (6140) Sahih Muslim (2057)
