হাদিসসমূহ
#3205
সুনানে আবু দাউদ - Funerals
। আবূ বুরদাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (পিতা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাজ্জাসীর দেশে হিজরাত করতে নির্দেশ দেন। অতঃপর বর্ণনাকারী পরবর্তী ঘটনা বর্ণনা করেন। নাজ্জাসী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর রাসূল। তিনি সেই রাসূল, যাঁর সম্পর্কে ঈসা ইবনু মারইয়াম (আঃ) সুসংবাদ প্রদান করেছেন। আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না থাকতাম তবে আমি তাঁর কাছে গিয়ে তাঁর জুতো জোড়া বহন করতাম।
حدثنا عباد بن موسى، حدثنا اسماعيل، - يعني ابن جعفر - عن اسراييل، عن ابي اسحاق، عن ابي بردة، عن ابيه، قال امرنا رسول الله صلى الله عليه وسلم ان ننطلق الى ارض النجاشي فذكر حديثه قال النجاشي اشهد انه رسول الله صلى الله عليه وسلم وانه الذي بشر به عيسى ابن مريم ولولا ما انا فيه من الملك لاتيته حتى احمل نعليه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Funerals
- Hadith Index
- #3205
- Book Index
- 117
Grades
- Al-AlbaniDaif Isnaad
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif Isnaad
- Zubair Ali ZaiDaif
