হাদিসসমূহ
#3202
সুনানে আবু দাউদ - Funerals
। ওয়াসিলাহ ইবনুল আকসা (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে মুসলিমদের এক লোকের জানাযার সালাত আদায় করলেন। তখন আমি তাকে এ দু‘আ করতে শুনেছিঃ ‘‘হে আল্লাহ! অমুকের পুত্র অমুক আপনার দায়িত্বে থাকলো, আপনি তাকে কবরের ফিতনাহ ও রক্ষা করুন।’’ ‘আব্দুর রাহমানের বর্ণনায় রয়েছেঃ ‘‘এ ব্যক্তি আপনার যিম্মায় ও প্রতিবেশী থাকলো। সুতরাং আপনি তাকে কবরের বিপদ ও দোযখের আযাব থেকে রক্ষা করুন। আপনি তো প্রতিশ্রুতি রক্ষাকারী ও সত্যের অধিকারী হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার প্রতি অনুগ্রহ করুন। কেননা আপনিই একমাত্র ক্ষমাশীল ও পরম দয়ালু।’’
حدثنا عبد الرحمن بن ابراهيم الدمشقي، حدثنا الوليد، ح وحدثنا ابراهيم بن موسى الرازي، اخبرنا الوليد، - وحديث عبد الرحمن اتم - حدثنا مروان بن جناح، عن يونس بن ميسرة بن حلبس، عن واثلة بن الاسقع، قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم على رجل من المسلمين فسمعته يقول " اللهم ان فلان بن فلان في ذمتك فقه فتنة القبر " . قال عبد الرحمن " في ذمتك وحبل جوارك فقه من فتنة القبر وعذاب النار وانت اهل الوفاء والحمد اللهم فاغفر له وارحمه انك انت الغفور الرحيم " . قال عبد الرحمن عن مروان بن جناح
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Funerals
- Hadith Index
- #3202
- Book Index
- 114
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih
