হাদিসসমূহ
#3196
সুনানে আবু দাউদ - Funerals
। আশ-শা’বী (রহঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবীগণ কাতারবন্দী হয়ে দাঁড়ালে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) চার তাকবীরে জানাযার সালাত আদায় করলেন। আমি (আবূ ইসহাক) আশ-শা‘বীকে জিজ্ঞেস করলাম, এ হাদীস আপনাকে কে বর্ণনা করেছে? তিনি বললেন, একজন নির্ভরযোগ্য ব্যক্তি যার সাথে ‘আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) সাক্ষাৎ করেছেন।
حدثنا محمد بن العلاء، قال اخبرنا ابن ادريس، قال سمعت ابا اسحاق، عن الشعبي، ان رسول الله صلى الله عليه وسلم مر بقبر رطب فصفوا عليه وكبر عليه اربعا . فقلت للشعبي من حدثك قال الثقة من شهده عبد الله بن عباس
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Funerals
- Hadith Index
- #3196
- Book Index
- 108
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (1247) Sahih Muslim (954)
