হাদিসসমূহ
#3123
সুনানে আবু দাউদ - Funerals
। ‘আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল আস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ‘আমরা একটি লাশ দাফন করলাম। ‘আমরা অবসর হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ‘আমরাও তাঁর সাথে ফিরে এলাম। তিনি ঘরের দরজার নিকট পৌঁছে থামলেন। ‘আমরা এক মহিলার মুখোমুখি হলাম। বর্ণনাকারী বলেন, আমি ধারণা করলাম, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মহিলাটিকে চিনতে পেরেছেন। মহিলাটি চলে যাওয়ার সময় দেখা গেলো, তিনি তো ফাতিমাহ (রাঃ)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ হে ফাতিমাহ! কোন্ জিনিস তোমাকে ঘর থেকে বের হতে বাধ্য করছে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি এসেছিলাম এ বাড়ির লোকদের সান্ত্বনা দিতে এবং ধৈর্য ধারণের নসিহত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ খুব সম্ভব তুমি তাদের সাথে কবর পর্যন্ত গিয়েছিলে! তিনি বললেন, আল্লাহর আশ্রয় চাই। নারীদের কবরস্থানে যাওয়ার বিষয়ে আমি আপনার আলোচনা শুনেছি। তিনি বললেনঃ যদি তুমি তাদের সাথে কবরস্থানে যেতে তাহলে আমি তোমাকে এই করতাম। তিনি এ বিষয়ে কঠোর বাণী উচ্চারণ করলেন। আমি (মুফাদ্দাল) রবী‘আহকে ‘আল-কুদা’ শব্দের অর্থ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমার ধারণা, এর অর্থ কবর।
حدثنا يزيد بن خالد بن عبد الله بن موهب الهمداني، حدثنا المفضل، عن ربيعة بن سيف المعافري، عن ابي عبد الرحمن الحبلي، عن عبد الله بن عمرو بن العاص، قال قبرنا مع رسول الله صلى الله عليه وسلم - يعني ميتا - فلما فرغنا انصرف رسول الله صلى الله عليه وسلم وانصرفنا معه فلما حاذى بابه وقف فاذا نحن بامراة مقبلة - قال اظنه عرفها - فلما ذهبت اذا هي فاطمة - عليها السلام - فقال لها رسول الله صلى الله عليه وسلم " ما اخرجك يا فاطمة من بيتك " . فقالت اتيت يا رسول الله اهل هذا البيت فرحمت اليهم ميتهم او عزيتهم به . فقال لها رسول الله صلى الله عليه وسلم " فلعلك بلغت معهم الكدى " . قالت معاذ الله وقد سمعتك تذكر فيها ما تذكر . قال " لو بلغت معهم الكدى " . فذكر تشديدا في ذلك فسالت ربيعة عن الكدى فقال القبور فيما احسب
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Funerals
- Hadith Index
- #3123
- Book Index
- 35
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiIsnaad Hasan
