হাদিসসমূহ
#2792
সুনানে আবু দাউদ - Sacrifice
। ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুম্বা কুরবানী করতে নির্দেশ করেন, যার শিং নিখুঁত, হাঁটা কালো, দেখতে কালো এবং শোয়াও কালো (অর্থাৎ পা, চোখ, পেট সবই কালো রঙের)। তিনি বললেনঃ হে ‘আয়িশাহ! ছুরি দাও। এরপর বললেনঃ এটা পাথরে ঘষে ধারালো করো। ‘আয়িশাহ (রাঃ) বলেন, আমি তাই করলাম। তিনি ছুড়ি নিলেন, দুম্বাকে ধরে কাৎ করে শোয়ান এবং যবাহ করার সময় বললেনঃ ‘‘বিসমিল্লাহ; হে আল্লাহ! আপনি এ কুরবানী মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার ও তার উম্মাতের পক্ষ থেকে কবূল করুন।’’ অতঃপর তিনি দুম্বাটি কুরবানী করলেন।
حدثنا احمد بن صالح، حدثنا عبد الله بن وهب، اخبرني حيوة، حدثني ابو صخر، عن ابن قسيط، عن عروة بن الزبير، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم امر بكبش اقرن يطا في سواد وينظر في سواد ويبرك في سواد فاتي به فضحى به فقال " يا عايشة هلمي المدية " . ثم قال " اشحذيها بحجر " . ففعلت فاخذها واخذ الكبش فاضجعه وذبحه وقال " بسم الله اللهم تقبل من محمد وال محمد ومن امة محمد " . ثم ضحى به صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Sacrifice
- Hadith Index
- #2792
- Book Index
- 5
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiSahih Muslim (1967)
