হাদিসসমূহ
#2788
সুনানে আবু দাউদ - Sacrifice
। মিখনাফ ইবনু সুলাইম (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ‘আরাফায় অবস্থান করছিলাম। বর্ণনাকারী বলেন, তিনি বললেনঃ হে লোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের উপর প্রতি বছর কুরবানী ও ‘আতীরাহ করা কর্তব্য। তিনি বললেন, তোমরা কি জানো, ‘আতীরাহ কি? আতীরাহ হলো, যাকে লোকেরা ‘রাজাবিয়াহ’ বলতে থাকে। আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘আতীরাহ রহিত এবং এর হাদীসও রহিত।
حدثنا مسدد، حدثنا يزيد، ح وحدثنا حميد بن مسعدة، حدثنا بشر، عن عبد الله بن عون، عن عامر ابي رملة، قال اخبرنا مخنف بن سليم، قال ونحن وقوف مع رسول الله صلى الله عليه وسلم بعرفات قال " يا ايها الناس ان على كل اهل بيت في كل عام اضحية وعتيرة اتدرون ما العتيرة هذه التي يقول الناس الرجبية " . قال ابو داود العتيرة منسوخة هذا خبر منسوخ
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Sacrifice
- Hadith Index
- #2788
- Book Index
- 1
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
