হাদিসসমূহ
#2455
সুনানে আবু দাউদ - Fasting
। ‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলতেনঃ তোমাদের কাছে কোনো খাবার আছে কি? আমরা না বললে তিনি বলতেনঃ আমি সওম রাখলাম। একদিন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছে আগমন করলে আমরা বলি, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কিছু ‘হাইস’ হাদিয়া দেয়া হয়েছে। আমরা তা আপনার জন্য রেখে দিয়েছি। তিনি বললেনঃ তা আমার কাছে নিয়ে এসো। অথচ তিনি সওম অবস্থায় ভোর করেছেন, পরে তা খেয়ে ইফতার করলেন।[1] হাসান সহীহ।
حدثنا محمد بن كثير، حدثنا سفيان، ح وحدثنا عثمان بن ابي شيبة، حدثنا وكيع، جميعا عن طلحة بن يحيى، عن عايشة بنت طلحة، عن عايشة، - رضى الله عنها - قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل على قال " هل عندكم طعام " . فاذا قلنا لا قال " اني صايم " . زاد وكيع فدخل علينا يوما اخر فقلنا يا رسول الله اهدي لنا حيس فحبسناه لك . فقال " ادنيه " . قال طلحة فاصبح صايما وافطر
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Fasting
- Hadith Index
- #2455
- Book Index
- 143
Grades
- Al-AlbaniHasan Sahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan Sahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim (1154)
