হাদিসসমূহ
#2281
সুনানে আবু দাউদ - Divorce
। আসমা বিনতু ইয়াযীদ ইবনুস সাকান আল-আনসারিয়্যাহ (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে তিনি তালাকপ্রাপ্ত হন। তখন তালাকপ্রাপ্তা নারীর ইদ্দাত পালনের কথা ছিলো না। যখন আসমাকে তালাক দেয়া হলো তখন মহান আল্লাহ তা‘আলা তালাক বিষয়ে ইদ্দাতের আয়াত অবতীর্ণ করলেন। তিনি হলেন সর্বপ্রথম নারী যাকে কেন্দ্র করে তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দাতের বিধান অবতীর্ণ হয়।[1] হাসান।
حدثنا سليمان بن عبد الحميد البهراني، حدثني يحيى بن صالح، حدثنا اسماعيل بن عياش، حدثني عمرو بن مهاجر، عن ابيه، عن اسماء بنت يزيد بن السكن الانصارية، انها طلقت على عهد رسول الله صلى الله عليه وسلم ولم يكن للمطلقة عدة فانزل الله عز وجل حين طلقت اسماء بالعدة للطلاق فكانت اول من انزلت فيها العدة للمطلقات
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Divorce
- Hadith Index
- #2281
- Book Index
- 107
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan
- Shuaib Al ArnautHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
