হাদিসসমূহ
#2094
সুনানে আবু দাউদ - Marriage
। মুহাম্মাদ ইবনু ‘আমর (রহ.) থেকে পূর্বোক্ত হাদীস উক্ত সনদে বর্ণিত। তবে তাতে আরো রয়েছেঃ ‘‘তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ ‘যদি সে কাঁদে অথবা নীরব থাকে।’ এখানে ‘বাকাত্’ শব্দটি অতিরিক্ত। আবূ দাঊদ (রহ.) বলেন, ‘বাকাত্’ শব্দটি নির্ভরযোগ্য নয়। এটি হাদীসের মধ্যে সংশয়। যা ইবনু ইদরীস থেকে হয়েছে। আর ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! কুমারী (বিয়ের) কথাবার্তা বলতে লজ্জাবোধ করে। তিনি বললেনঃ তার চুপ থাকা তার সম্মতি।[1] আবূ হুরাইরাহ বর্ণিত হাদীসটি শায। আয়িশাহ বর্ণিত হাদীসটি সহীহ। ইরওয়া (১৮৩৪, ১৮৩৮)।
حدثنا محمد بن العلاء، حدثنا ابن ادريس، عن محمد بن عمرو، بهذا الحديث باسناده زاد فيه قال " فان بكت او سكتت " . زاد " بكت " . قال ابو داود وليس " بكت " . بمحفوظ وهو وهم في الحديث الوهم من ابن ادريس او من محمد بن العلاء . قال ابو داود ورواه ابو عمرو ذكوان عن عايشة قالت يا رسول الله ان البكر تستحي ان تتكلم . قال " سكاتها اقرارها
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Marriage
- Hadith Index
- #2094
- Book Index
- 49
Grades
- Al-AlbaniShadh
- Muhammad Muhyi Al-Din Abdul HamidShadh
- Zubair Ali ZaiIsnaad Hasan
