হাদিসসমূহ
#2014
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। ‘আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাযি.) সূত্রে বর্ণিত। বিদায় হজের (হজ্জের) সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় অবস্থান করলেন। সেখানে লোকেরা তাঁকে প্রশ্ন করতে থাকলো। এক ব্যক্তি এসে বললো, আমার জানা ছিলো না, তাই আমি কুরবানী করার পূর্বেই মাথা কামিয়েছি। তিনি বললেনঃ এখন যাবাহ করো, কোনো ক্ষতি নেই। আরেক ব্যক্তি এসে বললো, আমি জানতাম না, তাই কংকর নিক্ষেপের পূর্বেই কুরবানী করেছি্। তিনি বললেনঃ এখন কংকর মেরে আসো, এতে কোনো অসুবিধা নেই। বর্ণনাকারী বলেন, এ দিন তাঁকে আগে-পিছে করা যে কাজ সম্পর্কেই তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি জবাবে বলেছেনঃ ‘এখন করে নাও কোনো দোষ নেই।[1] সহীহ।
حدثنا القعنبي، عن مالك، عن ابن شهاب، عن عيسى بن طلحة بن عبيد الله، عن عبد الله بن عمرو بن العاص، انه قال وقف رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع بمنى يسالونه فجاءه رجل فقال يا رسول الله اني لم اشعر فحلقت قبل ان اذبح فقال رسول الله صلى الله عليه وسلم " اذبح ولا حرج " . وجاء رجل اخر فقال يا رسول الله لم اشعر فنحرت قبل ان ارمي . قال " ارم ولا حرج " . قال فما سيل يوميذ عن شىء قدم او اخر الا قال " اصنع ولا حرج
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #2014
- Book Index
- 294
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (83) Sahih Muslim (1306)
