হাদিসসমূহ
#2010
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। উসামাহ ইবনু যায়িদ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বিদায় হজের (হজ্জের) সময় জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল! আপনি আগামীকাল সকালে কোথায় অবতরণ করবেন? তিনি বললেনঃ ‘আক্বীল কি আমাদের জন্য কোনো বাড়ী রেখেছে? এরপর বললেনঃ আগামী কাল আমরা বনী কিনানার খাইফে (মুহাস্সাবে) অবতরণ করবো, যেখানে কুরাইশরা কুফরীর শপথ করেছিল। অর্থাৎ বনী কিনানার লোকেরা কুরাইশদের সাথে এই মর্মে শপথ করেছিল যে, বনী হাশিমের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, তাদেরকে কোনো ধরণের আশ্রয় দিবে না এবং তাদের সাথে ক্রয়-বিক্রয় করবে না। ইমাম যুহরী (রহ.) বলেন, ‘খায়ফ’ শব্দের অর্থ উপত্যকা।[1] সহীহ।
حدثنا احمد بن حنبل، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن علي بن حسين، عن عمرو بن عثمان، عن اسامة بن زيد، قال قلت يا رسول الله اين تنزل غدا في حجته قال " هل ترك لنا عقيل منزلا " . ثم قال " نحن نازلون بخيف بني كنانة حيث قاسمت قريش على الكفر " . يعني المحصب وذلك ان بني كنانة حالفت قريشا على بني هاشم ان لا يناكحوهم ولا يبايعوهم ولا ييووهم . قال الزهري والخيف الوادي
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #2010
- Book Index
- 290
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (3058) Sahih Muslim (1351)
