হাদিসসমূহ
#2006
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। ‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সর্বশেষ কাফেলায় (যিলহাজের তের তারিখে) মক্কা থেকে মদীনার পথে রওয়ানা হই। তিনি মুহাসসাব উপত্যকায় নামলেন। ইমাম আবূ দাঊদ (রহ.) বলেন, ইবনু বাশশার এ হাদীসে তাকে আত-তানঈম প্রেরণের ঘটনা উল্লেখ করেননি। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি ‘উমরা (সম্পন্ন করে) শেষ রাতে তাঁর কাছে আসি। তখন তিনি তাঁর সাহাবীদেরকে রওয়ানা হবার ঘোষণা দিলেন এবং তিনি নিজেও রওয়ানা হলেন। আর তিনি ফজরের সালাতের পূর্বে যাত্রাকালে বায়তুল্লাহ গিয়ে বিদায়ী তাওয়াফ করার পর মদীনার দিকে যাত্রা করলেন।[1] সহীহ।
حدثنا محمد بن بشار، حدثنا ابو بكر، - يعني الحنفي - حدثنا افلح، عن القاسم، عن عايشة، قالت خرجت معه - تعني مع النبي صلى الله عليه وسلم - في النفر الاخر فنزل المحصب - قال ابو داود ولم يذكر ابن بشار قصة بعثها الى التنعيم في هذا الحديث - قالت ثم جيته بسحر فاذن في اصحابه بالرحيل فارتحل فمر بالبيت قبل صلاة الصبح فطاف به حين خرج ثم انصرف متوجها الى المدينة
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #2006
- Book Index
- 286
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (1560) Sahih Muslim (1211)
