হাদিসসমূহ
#1950
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। ‘উরওয়াহ ইবনু মুদাররিস আত্-তায়ী (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি মুযদালিফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলি, হে আল্লাহর রাসূল! আমি ‘তায়ী’ পাহাড় থেকে আগমন করেছি। আমার সওয়ারী ক্লান্ত হয়ে পড়েছে এবং আমি নিজেও ক্লান্ত। আল্লাহর শপথ! আমি চলার পথে যে পাহাড়ই পেয়েছি, তার উপর ক্ষনিক অবস্থান করেছি। আমার হজের (হজ্জের) কিছুটা অবশিষ্ট আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সাথে (কুরবানীর দিন) এ স্থানে ফজরের সালাত আদায় করেছে এবং এর পূর্ব রাতে বা দিনে আরাফায় উপস্থিত হয়েছে, তার হজ (হজ্জ) পরিপূর্ণ হয়েছে এবং সে তার অবাঞ্চিত জিনিসগুলো দূর করেছে।[1] সহীহ।
حدثنا مسدد، حدثنا يحيى، عن اسماعيل، حدثنا عامر، اخبرني عروة بن مضرس الطايي، قال اتيت رسول الله صلى الله عليه وسلم بالموقف - يعني بجمع قلت جيت يا رسول الله من جبل طيي اكللت مطيتي واتعبت نفسي والله ما تركت من جبل الا وقفت عليه فهل لي من حج فقال رسول الله صلى الله عليه وسلم " من ادرك معنا هذه الصلاة واتى عرفات قبل ذلك ليلا او نهارا فقد تم حجه وقضى تفثه
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #1950
- Book Index
- 230
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautHasan Sahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
