হাদিসসমূহ
#1862
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। ‘ইকরিমাহ (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি হাজ্জাজ ইবনু ‘আমর আল-আনসারী (রাযি.)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কারো চলার পথে পা ভেঙ্গে যায় বা খোঁড়া হয়ে যায় তবে সে ইহরাম খুলতে পারবে। অবশ্য পরবর্তীতে বছরে তাকে হজ (হজ্জ) করতে হবে। ‘ইকরিমাহ (রহ.) বলেন, পরে এ বিষয়ে আমি ইবনু ‘আব্বাস ও আবূ হুরাইরাহ (রাযি.)-কে জিজ্ঞেস করলে তারা বললেন, (হাজ্জাজ) সত্যিই বলেছেন।[1] সহীহ।
حدثنا مسدد، حدثنا يحيى، عن حجاج الصواف، حدثني يحيى بن ابي كثير، عن عكرمة، قال سمعت الحجاج بن عمرو الانصاري، قال قال رسول الله صلى الله عليه وسلم " من كسر او عرج فقد حل وعليه الحج من قابل " . قال عكرمة سالت ابن عباس وابا هريرة عن ذلك فقالا صدق
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #1862
- Book Index
- 142
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautHasan Sahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
