হাদিসসমূহ
#1819
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। সাফওয়ান ইবনু ইয়ালা ইবনু উমাইয়্যাহ (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। এক ব্যক্তি আল-জি‘ইররানা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে উপস্থিত হলো। ঐ ব্যক্তির শরীরে খালুক হলুদ রংয়ের কিছুটা চিহ্ন ছিলো এবং পরনে ছিলো জুব্বা। সে বললো, হে আল্লাহর রাসূল! আপনি আমার ‘উমরা কিভাবে করতে বলেন? এ সময় মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর ওয়াহী অবতীর্ণ করেন। তাঁর থেকে ওয়াহী অবতীর্ণ হবার অবস্থা দূরীভূত হলে তিনি বললেনঃ যে লোকটি ‘উমরা সম্পর্কে জিজ্ঞেস করেছিল সে কোথায়? তোমার শরীর থেকে খালূক অথবা হলুদ রংয়ের চিহ্ন ধুয়ে ফেলো, তোমার পরিহিত জুব্বাটি খুলে ফেলো এবং হজের (হজ্জের) মধ্যে যা কিছু করেছো ‘উমরাতেও তাই করো।[1] সহীহ।
حدثنا محمد بن كثير، اخبرنا همام، قال سمعت عطاء، اخبرنا صفوان بن يعلى بن امية، عن ابيه، ان رجلا، اتى النبي صلى الله عليه وسلم وهو بالجعرانة وعليه اثر خلوق - او قال صفرة - وعليه جبة فقال يا رسول الله كيف تامرني ان اصنع في عمرتي فانزل الله تبارك وتعالى على النبي صلى الله عليه وسلم الوحى فلما سري عنه قال " اين السايل عن العمرة " . قال " اغسل عنك اثر الخلوق - او قال اثر الصفرة - واخلع الجبة عنك واصنع في عمرتك ما صنعت في حجتك
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #1819
- Book Index
- 99
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (1789) Sahih Muslim (1180)
