হাদিসসমূহ
#1818
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। আসমা বিনতু আবূ বাকর (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওয়ানা হলাম। আমরা আল-আরজ নামক স্থানে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাবিরতি করেন এবং আমরাও যাত্রাবিরতি করি। ‘আয়িশাহ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশে বসলেন আর আমি আমার পিতা আবূ বাকর (রাযি.)-এর পাশে বসি। আবূ বাকর (রাযি.) এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মালপত্র একত্রে একটি উটের পিঠে আবূ বাকর (রাযি.)-এর এক ক্রীতদাসের নিকট ছিলো। আবূ বাকর (রাযি.) তার আগমনের অপেক্ষা ছিলেন। এমন সময় সে হাযির হলো, কিন্তু তার সাথে উট ছিলো না। তিনি জিজ্ঞেস করলেন, তোমার উট কোথায়? সে বললো, গতরাতে তা আমি হারিয়ে ফেলেছি। বর্ণনাকারী বলেন, আবূ বাকর (রাযি.) বললেন, একটি মাত্র উট, সেটাও হারিয়ে ফেললে? এই বলে তিনি তাকে মারধর করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেনঃ তোমরা এই ইহরামধারীর লোকটির দিকে দেখো, সে কি করছে? ইবনু আবূ রিযমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে শুধু বললেন, তোমরা এ মুহরিম লোকটির দিকে দেখো, সে কি করছে।’’[1] হাসান।
حدثنا احمد بن حنبل، ومحمد بن عبد العزيز بن ابي رزمة، اخبرنا عبد الله بن ادريس، اخبرنا ابن اسحاق، عن يحيى بن عباد بن عبد الله بن الزبير، عن ابيه، عن اسماء بنت ابي بكر، قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم حجاجا حتى اذا كنا بالعرج نزل رسول الله صلى الله عليه وسلم ونزلنا فجلست عايشة - رضى الله عنها - الى جنب رسول الله صلى الله عليه وسلم وجلست الى جنب ابي وكانت زمالة ابي بكر وزمالة رسول الله صلى الله عليه وسلم واحدة مع غلام لابي بكر فجلس ابو بكر ينتظر ان يطلع عليه فطلع وليس معه بعيره قال اين بعيرك قال اضللته البارحة . قال فقال ابو بكر بعير واحد تضله قال فطفق يضربه ورسول الله صلى الله عليه وسلم يتبسم ويقول " انظروا الى هذا المحرم ما يصنع " . قال ابن ابي رزمة فما يزيد رسول الله صلى الله عليه وسلم على ان يقول " انظروا الى هذا المحرم ما يصنع " . ويتبسم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #1818
- Book Index
- 98
Grades
- Al-AlbaniHasan
- Muhammad Muhyi Al-Din Abdul HamidHasan
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
