হাদিসসমূহ
#1809
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফাদল ইবনু ‘আব্বাস (রাযি.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে তাঁর সাওয়ারীতে বসেছিলেন। এমতাবস্থায় আস্আম গোত্রীয় এক মহিলা এসে তাঁর কাছে বিধান জানতে চাইলেন। ফাদল মহিলাটির দিকে তাকাচ্ছিলেন এবং মহিলাটিও তার দিকে তাকাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলের মুখ অন্যদিকে ফিরিয়ে দিতে থাকলেন। মহিলাটি বললেন, হে আল্লাহর রাসূল! মহান শক্তিশালী আল্লাহ তাঁর বান্দাদের উপর হজ (হজ্জ) ফরয করেছেন। কিন্তু আমার পিতা খুব বৃদ্ধ, তিনি সাওয়ারীর উপর স্থির থাকতে পারেন না। কাজেই আমি কি তার পক্ষ থেকে হজ (হজ্জ) করবো? তিনি বললেনঃ হ্যাঁ। এটা বিদায় হজের (হজ্জের) সময়ের ঘটনা।[1] সহীহ।
حدثنا القعنبي، عن مالك، عن ابن شهاب، عن سليمان بن يسار، عن عبد الله بن عباس، قال كان الفضل بن عباس رديف رسول الله صلى الله عليه وسلم فجاءته امراة من خثعم تستفتيه فجعل الفضل ينظر اليها وتنظر اليه فجعل رسول الله صلى الله عليه وسلم يصرف وجه الفضل الى الشق الاخر فقالت يا رسول الله ان فريضة الله على عباده في الحج ادركت ابي شيخا كبيرا لا يستطيع ان يثبت على الراحلة افاحج عنه قال " نعم " . وذلك في حجة الوداع
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #1809
- Book Index
- 89
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (1513) Sahih Muslim (1334)
