হাদিসসমূহ
#1782
সুনানে আবু দাউদ - The Rites of Hajj
। ‘আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা হজের (হজ্জের) জন্য ইহরাম বাঁধলাম কিন্তু ‘সারিফ’ নামক স্থানে পৌঁছলে আমার হায়িয আরম্ভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, তখন আমি কাঁদছিলাম। তিনি বললেনঃ হে আয়িশা! তুমি কাঁদছো কেন? আমি বললাম, গত রাতে আমি ঋতুবতী হয়েছি, আমি তো হজ (হজ্জ) করতে পারলাম না। তিনি বললেনঃ সুবহানাল্লাহ! এতো সেই বস্তু যা মহান আল্লাহ আদমের কন্যাদের জন্য নির্ধারিত করেছেন। সুতরাং তুমি বায়তুল্লাহ তাওয়াফ ব্যতীত হজের (হজ্জের) অন্যান্য সব কাজ সম্পন্ন করো। ‘আয়িশাহ (রাঃ) বলেন, অতঃপর আমরা মক্কায় প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যার সাথে কুরবানীর পশু আছে সে ছাড়া যে কেউ তার ইহরাম ‘উমরাতে পরিণত করতে পারে। ‘আয়িশাহ (রাঃ) বলেন, কুরবানীর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীদের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেন। অতঃপর ‘বাতহা’র রাতে ‘আয়িশাহ (রাঃ) হায়িয থেকে পবিত্র হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার সাথীরা হজ (হজ্জ) ও ‘উমরা সম্পন্ন করে ফিরে যাবে, আর আমি কি শুধু হজ (হজ্জ) করেই ফিরবো? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আব্দুর রহমা ইবনু আবূ বাকরকে নির্দেশ দিলে তিনি ‘আয়িশাহ (রাঃ)-কে ‘তানঈম’ নামক স্থানে নিয়ে যান এবং তিনি সেখান থেকে ইহরাম বেঁধে ‘উমরা করেন।[1] সহীহ, তবে এ কথাটি বাদেঃ من شاء أن يجعلها عمرة। সঠিক হলোঃ اجعلوها عمرة মুসলিম। [যা সামনে আসছে এ গ্রন্থের হা/১৭৮৮।]
حدثنا ابو سلمة، موسى بن اسماعيل حدثنا حماد، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، انها قالت لبينا بالحج حتى اذا كنا بسرف حضت فدخل على رسول الله صلى الله عليه وسلم وانا ابكي فقال " ما يبكيك يا عايشة " . فقلت حضت ليتني لم اكن حججت . فقال " سبحان الله انما ذلك شىء كتبه الله على بنات ادم " . فقال " انسكي المناسك كلها غير ان لا تطوفي بالبيت " . فلما دخلنا مكة قال رسول الله صلى الله عليه وسلم " من شاء ان يجعلها عمرة فليجعلها عمرة الا من كان معه الهدى " . قالت وذبح رسول الله صلى الله عليه وسلم عن نسايه البقر يوم النحر فلما كانت ليلة البطحاء وطهرت عايشة قالت يا رسول الله اترجع صواحبي بحج وعمرة وارجع انا بالحج فامر رسول الله صلى الله عليه وسلم عبد الرحمن بن ابي بكر فذهب بها الى التنعيم فلبت بالعمرة
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Rites of Hajj
- Hadith Index
- #1782
- Book Index
- 62
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim (1211)
