হাদিসসমূহ
#1701
সুনানে আবু দাউদ - The Book of Lost and Found Items
। সুওয়াইদ ইবনু গাফালাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি যায়িদ ইবনু সুহান এবং সালমান ইবনু রবী‘আহ এক সঙ্গে যুদ্ধ করেছি। এ সময় আমি একটি চাবুক পাই। তারা দু‘জনেই আমাকে চাবুকটি ফেলে দিতে বললেন। তখন আমি বললাম, না, যদি এর মালিককে পাই (তাহলে তাকে এটি ফেরত দিবো), অন্যথায় আমি নিজে এটা ব্যবহার করবো। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি হজ পালন শেষে মাদীনায় গিয়ে (এ বিষয়ে) উবাই ইবনু কা‘ব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমি একটি থলে পেয়েছিলাম। যার মধ্যে একশো দীনার ছিলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম। তিনি বললেনঃ এক বছর পর্যন্ত ঘোষণা দিয়ে যাও। আমি তাই করলাম। আমি (এক বছর পরে) পুনরায় তার কাছে আসলাম। তিনি আরো এক বছর ঘোষণা দিতে বললেন। ফলে আমি আরো এক বছর ঘোষণা দিলাম। অতঃপর তার কাছে এসে বললাম, আমি এর মালিকের সন্ধান পাই নি। তিনি বললেনঃ দীনারের সংখ্যা, থলি এবং থলির বাঁধন হিফাযাতে রাখো। যদি এর মালিক আসে (তাকে তা দিয়ে দিবে)। অন্যথায় তুমি এগুলো কাজে লাগাবে। বর্ণনাকারী সালামাহ ইবনু কুহাইল বলেন, আমার মনে নেই যে, সুওয়াইদ কি তিন বছর ঘোষণা দেয়ার কথা বলেছেন নাকি এক বছর।[1] সহীহ।
حدثنا محمد بن كثير، اخبرنا شعبة، عن سلمة بن كهيل، عن سويد بن غفلة، قال غزوت مع زيد بن صوحان وسلمان بن ربيعة فوجدت سوطا فقالا لي اطرحه . فقلت لا ولكن ان وجدت صاحبه والا استمتعت به فحججت فمررت على المدينة فسالت ابى بن كعب فقال وجدت صرة فيها ماية دينار فاتيت النبي صلى الله عليه وسلم فقال " عرفها حولا " . فعرفتها حولا ثم اتيته فقال " عرفها حولا " . فعرفتها حولا ثم اتيته فقال " عرفها حولا " . فعرفتها حولا ثم اتيته فقلت لم اجد من يعرفها . فقال " احفظ عددها ووكاءها ووعاءها فان جاء صاحبها والا فاستمتع بها " . وقال ولا ادري اثلاثا قال " عرفها " . او مرة واحدة
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- The Book of Lost and Found Items
- Hadith Index
- #1701
- Book Index
- 1
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (2426) Sahih Muslim (1723)
