হাদিসসমূহ
#1648
সুনানে আবু দাউদ - Zakat
। ‘আবদুল্লাহ ইবনু ‘উমার রাযিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে যাকাত গ্রহণ, তা থেকে বিরত থাকা এবং ভিক্ষা সম্পর্কে উপরের হাত নীচের হাতের চেয়ে উত্তম বলেছেন। উপরের হাত হলো দাতার হাত এবং ভিক্ষার হাত হলো নীচের হাত।[1] ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, নাফি‘ হতে আইয়ূব সূত্রে বর্ণিত হাদীসে মতভেদ আছে। ‘আবদুল ওয়ারিস বলেন, এমন হাতই উপরের হাত যা ভিক্ষা হতে বিরত থাকে এবং অনেকেই হাম্মাদ ইবনু যায়িদ হতে আইয়ূব সূত্রে বলেছেন, দানকারীর হাতই উপরের হাত। আরেক বর্ণনাকারী বলেন, (তা হচ্ছে) ভিক্ষা হতে বিরত হাত। সহীহ : বুখারী ও মুসলিম। এছাড়া তার ‘‘ভিক্ষা হতে বিরত হাত।’’ কথাটি শায।
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن نافع، عن عبد الله بن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال وهو على المنبر وهو يذكر الصدقة والتعفف منها والمسالة " اليد العليا خير من اليد السفلى واليد العليا المنفقة والسفلى السايلة " . قال ابو داود اختلف على ايوب عن نافع في هذا الحديث قال عبد الوارث " اليد العليا المتعففة " . وقال اكثرهم عن حماد بن زيد عن ايوب " اليد العليا المنفقة " . وقال واحد عن حماد " المتعففة
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Zakat
- Hadith Index
- #1648
- Book Index
- 93
Grades
- Al-AlbaniShadh
- Muhammad Muhyi Al-Din Abdul HamidShadh
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (1429) Sahih Muslim (1033)
