হাদিসসমূহ
#1632
সুনানে আবু দাউদ - Zakat
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ...পূবোর্ক্ত হাদীসের অনুরূপ। প্রকৃত মিসকীন ঐ ব্যক্তি, যে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে নিজেকে মুক্ত রাখে। মুসাদ্দাদ আরো বলেন, তার নিকট নিজেকে অভাবমুক্ত রাখার মত সম্পদ নেই, তা সত্ত্বেও সে চায় না, এবং লোকেরাও তার অভাব সম্পর্কে অবহিত নয় যে, তাকে কিছু দান করবে। বস্ত্তত এমন ব্যক্তি নিঃস্ব।[1] সহীহ : তার একথা বাদে ‘‘এমন ব্যক্তি নিঃস্ব।’’ কেননা তা মাক্বতু‘ এবং যুহরীর উক্তি; বুখারী ও মুসলিম। মুসাদ্দাদ তার বর্ণনায় ‘‘এ ব্যক্তিই মুতা‘আফফিফ যে চেয়ে বেড়ায় না।’’ এ বাক্যটি উল্লেখ করেননি ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুহাম্মাদ ইবনু সাওর ও ‘আবদুর রাযযাক্ব, মা‘মার হতে বর্ণনা করেন যে, ‘আল-মাহরূম’ শব্দটি যুহরীর উক্তি এবং সেটাই অধিক বিশুদ্ধ।
حدثنا مسدد، وعبيد الله بن عمر، وابو كامل - المعنى - قالوا حدثنا عبد الواحد بن زياد، حدثنا معمر، عن الزهري، عن ابي سلمة، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم مثله قال " ولكن المسكين المتعفف " . زاد مسدد في حديثه " ليس له ما يستغني به الذي لا يسال ولا يعلم بحاجته فيتصدق عليه فذاك المحروم " . ولم يذكر مسدد " المتعفف الذي لا يسال " . قال ابو داود روى هذا محمد بن ثور وعبد الرزاق عن معمر جعلا المحروم من كلام الزهري وهذا اصح
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Zakat
- Hadith Index
- #1632
- Book Index
- 77
Grades
- Al-AlbaniMaqtu
- Muhammad Muhyi Al-Din Abdul HamidMaqtu
- Zubair Ali ZaiDaif
