হাদিসসমূহ
#1230
সুনানে আবু দাউদ - Prayer: Detailed Rules of Law about the Prayer during Journey
। ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কায় সতের দিন অবস্থানকালে সালাতকে ক্বসর করেছেন। ইবনু ‘আব্বাস রাযিয়াল্লাহু ‘আনহুমা বলেন, কোন ব্যক্তি কোথাও সতের দিন অবস্থান করলে তাকে সালাত ক্বসর করতে হবে। এর চেয়ে বেশি দিন অবস্থান করলে, সে সালাত পুরো আদায় করবে।[1] ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু ‘আব্বাস রাযিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে অন্য বর্ণনায় রয়েছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঊনিশ দিন অবস্থান করেছেন। সহীহ : বুখারী এ শব্দে : (ঊনিশ দিন ...) আর এটাই অধিক গ্রহণযোগ্য।
حدثنا محمد بن العلاء، وعثمان بن ابي شيبة، - المعنى واحد - قالا حدثنا حفص، عن عاصم، عن عكرمة، عن ابن عباس، ان رسول الله صلى الله عليه وسلم اقام سبع عشرة بمكة يقصر الصلاة . قال ابن عباس ومن اقام سبع عشرة قصر ومن اقام اكثر اتم . قال ابو داود قال عباد بن منصور عن عكرمة عن ابن عباس قال اقام تسع عشرة
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Prayer: Detailed Rules of Law about the Prayer during Journey
- Hadith Index
- #1230
- Book Index
- 33
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Bukhari (1080)
