হাদিসসমূহ
#1229
সুনানে আবু দাউদ - Prayer: Detailed Rules of Law about the Prayer during Journey
। ‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং মাক্কাহ বিজয়ের দিনেও তাঁর সাথে ছিলাম। তিনি মাক্কায় আঠার দিন অবস্থান করেন। এ সময় তিনি (ফারয) সালাত দু’ রাক্‘আত আদায় করেন এবং বলেনঃ হে শহরবাসী! তোমরা চার রাক‘আত সালাত আদায় করবে। কেননা আমরা মুসাফির সম্প্রদায় (তাই চার রাক‘আতের স্থলে দু’ রাকআত আদায় করেছি)।[1] দুর্বল।
حدثنا موسى بن اسماعيل، حدثنا حماد، ح وحدثنا ابراهيم بن موسى، اخبرنا ابن علية، - وهذا لفظه - اخبرنا علي بن زيد، عن ابي نضرة، عن عمران بن حصين، قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم وشهدت معه الفتح فاقام بمكة ثماني عشرة ليلة لا يصلي الا ركعتين ويقول " يا اهل البلد صلوا اربعا فانا قوم سفر
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Prayer: Detailed Rules of Law about the Prayer during Journey
- Hadith Index
- #1229
- Book Index
- 32
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Muhyi Al-Din Abdul HamidDaif
- Zubair Ali ZaiDaif
