হাদিসসমূহ
#301
সুনানে আবু দাউদ - Purification
। আবূ বাকর (রাঃ)-এর আযাদকৃত গোলাম সুমাই সূত্রে বর্ণিত। তিনি বলেন, কা‘কা‘আ এবং যায়িদ ইবনু আসলাম (রহঃ) সুমাইকে সাঈদ ইবনুল মুসাইয়্যাবের নিকট পাঠালেন। যাতে সুমাই তাকে জিজ্ঞেস করেন, মুস্তাহাযা কিভাবে গোসল করবে? সাঈদ (রাঃ) বললেন, মুস্তাহাযা গোসল করবে যুহর থেকে যুহর পর্যন্ত (অর্থাৎ প্রত্যেক যুহর সালাতের পূর্বে গোসল করবে)। আর ওযু করবে প্রত্যেক সালাতের জন্য। যদি অত্যধিক রক্তস্রাব হয় তাহলে যেন কাপড়ের পট্টি পরিধান করে।[1] সহীহ। قَالَ أَبُو دَاوُدَ : وَرُوِيَ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسِ بْنِ مَالِكٍ تَغْتَسِلُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ . - صحيح ، عن أنس . ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু উমার ও আনাস ইবনু মালিক (রাঃ) থেকে এরূপ বর্ণনা রয়েছেঃ গোসল করবে এক যুহর থেকে পরবর্তী যুহর পর্যন্ত। সহীহ, আনাস সূত্রে। وَكَذَلِكَ رَوَى دَاوُدُ وَعَاصِمٌ عَنِ الشَّعْبِيِّ عَنِ امْرَأَتِهِ عَنْ قَمِيرَ عَنْ عَائِشَةَ إِلَّا أَنَّ دَاوُدَ قَالَ : كُلَّ يَوْمٍ . - صحيح مضى قريبا . আর এরূপই বর্ণনা রয়েছে ‘আয়িশাহ্ (রাঃ) থেকে। কিন্তু তাতে দাঊদ বলেছেন, প্রত্যেক দিন (গোসল করতে হবে)। সহীহ। وَفِي حَدِيثِ عَاصِمٍ عِنْدَ الظُّهْرِ . وَهُوَ قَوْلُ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ وَالْحَسَنِ وَعَطَاءٍ . - صحيح ، عن الحسن . আর আসিমের বর্ণনায় রয়েছেঃ যুহরের সময় গোসল করবে। আর একই অভিমত হলো সালিম ইবনু আবদুল্লাহ, হাসান ও আতা (রাঃ)-এর। সহীহ, হাসান সূত্রে। قَالَ أَبُو دَاوُدَ قَالَ مَالِكٌ إِنِّي لأَظُنُّ حَدِيثَ ابْنِ الْمُسَيَّبِ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ . فَقَلَبَهَا النَّاسُ مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ وَلَكِنَّ الْوَهَمَ دَخَلَ فِيهِ وَرَوَاهُ الْمِسْوَرُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ قَالَ فِيهِ مِنْ طُهْرٍ إِلَى طُهْرٍ . فَقَلَبَهَا النَّاسُ فَقاًلُوا : مِنْ ظُهْرٍ إِلَى ظُهْرٍ . - ضعيف . ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইমাম মালিক বলেন, আমার মনে হয় সাঈদ ইবনুল মুসাইয়য়্যাবের হাদীস এরূপ হবেঃ সে গোসল করবে এক তোহর (পবিত্রতাবস্থা) থেকে আরেক তোহরে। কিন্তু তাতে সন্দেহ প্রবেশ করেছে। একই হাদীস বর্ণনা করেছেন মিসওয়ার ইবনু আবদুল মালিক ইবনু সাঈদ ইবনু আবদুর রহমান ইবনু ইয়ারবু'। তাতে এক তোহর থেকে আরেক তোহর পর্যন্তই রয়েছে। কিন্তু লোকেরা তাতে পরিবর্তন করে যুহর থেকে যুহর পর্যন্ত করে নিয়েছে। দুর্বল।
حدثنا القعنبي، عن مالك، عن سمى، مولى ابي بكر ان القعقاع، وزيد بن اسلم، ارسلاه الى سعيد بن المسيب يساله كيف تغتسل المستحاضة فقال تغتسل من ظهر الى ظهر وتتوضا لكل صلاة فان غلبها الدم استثفرت بثوب . قال ابو داود وروي عن ابن عمر وانس بن مالك تغتسل من ظهر الى ظهر . وكذلك روى داود وعاصم عن الشعبي عن امراته عن قمير عن عايشة الا ان داود قال كل يوم . وفي حديث عاصم عند الظهر . وهو قول سالم بن عبد الله والحسن وعطاء . قال ابو داود قال مالك اني لاظن حديث ابن المسيب من طهر الى طهر . فقلبها الناس من ظهر الى ظهر ولكن الوهم دخل فيه ورواه المسور بن عبد الملك بن سعيد بن عبد الرحمن بن يربوع قال فيه من طهر الى طهر . فقلبها الناس من ظهر الى ظهر
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Purification
- Hadith Index
- #301
- Book Index
- 301
Grades
- Al-AlbaniDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiIsnaad Sahih
