হাদিসসমূহ
#299
সুনানে আবু দাউদ - Purification
। ‘আয়িশাহ্ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।[1] দুর্বল। قَالَ أَبُو دَاوُدَ : وَحَدِيثُ عَدِيِّ بْنِ ثَابِتٍ وَالأَعْمَشِ عَنْ حَبِيبٍ وَأَيُّوبَ أَبِي الْعَلَاءِ كُلُّهَا ضَعِيفَةٌ لَا تَصِحُّ وَدَلَّ عَلَى ضَعْفِ حَدِيثِ الأَعْمَشِ عَنْ حَبِيبٍ هَذَا الْحَدِيثُ أَوْقَفَهُ حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ الأَعْمَشِ وَأَنْكَرَ حَفْصُ بْنُ غِيَاثٍ أَنْ يَكُونَ حَدِيثُ حَبِيبٍ مَرْفُوعًا وَأَوْقَفَهُ أَيْضًا أَسْبَاطٌ عَنِ الأَعْمَشِ مَوْقُوفٌ عَنْ عَائِشَةَ . قَالَ أَبُو دَاوُدَ : وَرَوَاهُ ابْنُ دَاوُدَ عَنِ الأَعْمَشِ مَرْفُوعًا، أَوَّلُهُ وَأَنْكَرَ أَنْ يَكُونَ فِيهِ الْوُضُوءُ عِنْدَ كُلِّ صَلَاةٍ، وَدَلَّ عَلَى ضَعْفِ حَدِيثِ حَبِيبٍ هَذَا أَنَّ رِوَايَةَ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ : فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ. فِي حَدِيثِ الْمُسْتَحَاضَةِ وَرَوَى أَبُو الْيَقْظَانِ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ وَعَمَّارٌ مَوْلَى بَنِي هَاشِمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، وَرَوَى عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ وَبَيَانٌ وَالْمُغِيرَةُ وَفِرَاسٌ وَمُجَالِدٌ عَنِ الشَّعْبِيِّ عَنْ حَدِيثِ قَمِيرَ عَنْ عَائِشَةَ " تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ " . وَرِوَايَةُ دَاوُدَ وَعَاصِمٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ قَمِيرَ عَنْ عَائِشَةَ " تَغْتَسِلُ كُلَّ يَوْمٍ مَرَّةً " . وَرَوَى هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ الْمُسْتَحَاضَةُ تَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ . وَهَذِهِ الأَحَادِيثُ كُلُّهَا ضَعِيفَةٌ إِلَّا حَدِيثَ قَمِيرَ وَحَدِيثَ عَمَّارٍ مَوْلَى بَنِي هَاشِمٍ وَحَدِيثَ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، وَالْمَعْرُوفُ عَنِ ابْنِ عَبَّاسٍ الْغُسْلُ . ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাবীব ও আইয়ূব আবূল আলা (রহঃ) থেকে ‘আদী ইবনু সাবিত ও আল-আ‘মাশ (রহঃ) কর্তৃক বর্ণিত এই প্রসঙ্গের সব হাদীসই যঈফ, সহীহ নয়। হাবীব বর্ণিত হাদীসটি মারফু হওয়ার বিষয়টি হাফস ইবনু গিয়াস প্রত্যাখ্যান করেছেন। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে আল-আ‘মাশ কর্তৃক বর্ণিত হাদীসটি মওকুফ হওয়ার ব্যাপারে আসবাত ঐকমত্য প্রকাশ করেছেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু দাউদ হাদীসটির প্রথমাংশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য হিসাবে বর্ণনা করেছেন এবং তাতে প্রতি ওয়াক্তের সালাতের জন্য (রক্ত প্রদরের রোগিণীর) ওযু করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। যুহরী-‘উরওয়াহ-’আয়িশাহ্ (রাঃ) মুস্তাহাযা সংক্রান্ত হাদীসে বলেন, তিনি (মুস্তাহাযা) প্রতি ওয়াক্ত সালাতের জন্য গোসল করতেন- এই রিওয়ায়েত হাবীব (রহঃ) বর্ণিত উপরোক্ত হাদীসের দুর্বলতা নির্দেশ করে। আবূল ইয়াকালান-‘আদী ইবনু সাবিত তার পিতা ‘আলী (রাঃ) এবং বনু হাশিমের মুক্ত দাস আম্মার ইবনু আব্বাস (রাঃ) সূত্রেও হাদীস বর্ণিত হয়েছে। আবদুল মালিক ইবনু মাইসারা-বাইয়ান আল-মুগীরা, ফিরাস ও মজলিদ আশ-শা‘বী-কুমাইর-’আয়িশাহ্ (রাঃ) সূত্রে আছেঃ ‘‘রক্ত প্রদরের রোগিণী প্রতি ওয়াক্ত সালাতের জন্য ওযু করবে।’’ (সহীহ) দাঊদ-আসেম-আশ-শা‘বী-কুমাইর-’আয়িশাহ্ (রাঃ) সূত্রে এসেছেঃ ‘‘সে প্রতিদিন একবার মাত্র গোসল করবে।’’ (সহীহ) হিশাম-‘উরওয়াহ-তার পিতার সূত্রে আছেঃ ‘‘রক্ত প্রদরে আক্রান্ত নারী প্রতি ওয়াক্ত সালাতের জন্য স্বতন্ত্রভাবে ওযু করবে।’’ এইসব সূত্রে বর্ণিত হাদীসসমূহ-কুমাইর-এর হাদীস, বনু হাশিমের মুক্ত দাস আম্মারের হাদীস এবং হিশাম ইবনু ‘উরওয়াহ কর্তৃক তার পিতার সূত্রে বর্ণিত হাদীস ব্যতীত। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু ‘আনহুমা-এর প্রসিদ্ধ মত হলো, ‘‘রক্ত প্রদরে আক্রান্ত রোগিণীকে প্রতি ওয়াক্ত সালাতের জন্য গোসল করতে হবে।
حدثنا احمد بن سنان القطان الواسطي، حدثنا يزيد، عن ايوب بن ابي مسكين، عن الحجاج، عن ام كلثوم، عن عايشة، في المستحاضة تغتسل - تعني مرة واحدة - ثم توضا الى ايام اقرايها
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Purification
- Hadith Index
- #299
- Book Index
- 299
Grades
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
