হাদিসসমূহ
#7
সুনানে আবু দাউদ - Purification
। সালমান (রাঃ) সূত্রে বর্ণিত। বর্ণনাকারী ‘আবদুর রহমান বলেন, সালমান (রাঃ)-কে বলা হলো, তোমাদের নবী তোমাদেরকে সবকিছুই শিক্ষা দিয়েছেন, এমন কি পায়খানা করার নিয়মও। সালমান (রাঃ) বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিবলামুখী হয়ে পেশাব-পায়খানা করতে, ডান হাতে শৌচ করতে, শৌচকার্যে আমাদের কারো তিনটি ঢিলার কম ব্যবহার করতে এবং গোবর অথবা হাড্ডি দ্বারা শৌচ করতে নিষেধ করেছেন।[1] সহীহ : মুসলিম।
حدثنا مسدد بن مسرهد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابراهيم، عن عبد الرحمن بن يزيد، عن سلمان، قال قيل له لقد علمكم نبيكم كل شىء حتى الخراءة . قال اجل لقد نهانا صلى الله عليه وسلم ان نستقبل القبلة بغايط او بول وان لا نستنجي باليمين وان لا يستنجي احدنا باقل من ثلاثة احجار او يستنجي برجيع او عظم
Metadata
- Edition
- সুনানে আবু দাউদ
- Book
- Purification
- Hadith Index
- #7
- Book Index
- 7
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Muhyi Al-Din Abdul HamidSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim (262)
