হাদিসসমূহ
#7276
সহীহ মুসলিম - Tribulations and Portents of the Last Hour
আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন ও আবু মা'ন আর রাকাশী (রহঃ) ..... আবদুল্লাহ ইবনুল হারিস ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উবাই ইবনু কা'ব (রাযিঃ) এর সাথে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় তিনি বললেন, বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করতঃ মানুষ জাগতিক সম্পদ উপার্জনের কাজে সর্বদা নিয়োজিত থাকবে। আমি বললাম, হ্যাঁ, ঠিকই। তখন তিনি বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, শীঘ্রই ফুরাত তার গর্ভস্থিত স্বর্ণসম পর্বত বের করে দিবে। এ কথা শুনামাত্রই লোকজন সেদিকে চলতে রওনা হবে। সেখানকার লোকেরা বলবে, আমরা যদি লোকদেরকে ছেড়ে দেই তবে তারা সমস্ত কিছুই নিয়ে চলে যাবে। এ নিয়ে তারা পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এতে একশতের মধ্যে নিরানব্বই জন লোকই নিহত হবে। বর্ণনাকারী আবু কামিল (রহঃ) তার হাদীসে উল্লেখ করেছেন যে, আমি এবং উবাই ইবনু কা'ব (রাযিঃ) হাসসান এর কিল্লার ছায়ায় দাঁড়িয়ে ছিলাম। (ইসলামিক ফাউন্ডেশন ৭০১২, ইসলামিক সেন্টার)
حدثنا ابو كامل، فضيل بن حسين وابو معن الرقاشي - واللفظ لابي معن - قالا حدثنا خالد بن الحارث، حدثنا عبد الحميد بن جعفر، اخبرني ابي، عن سليمان بن، يسار عن عبد الله بن الحارث بن نوفل، قال كنت واقفا مع ابى بن كعب فقال لا يزال الناس مختلفة اعناقهم في طلب الدنيا . قلت اجل . قال اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " يوشك الفرات ان يحسر عن جبل من ذهب فاذا سمع به الناس ساروا اليه فيقول من عنده لين تركنا الناس ياخذون منه ليذهبن به كله قال فيقتتلون عليه فيقتل من كل ماية تسعة وتسعون " . قال ابو كامل في حديثه قال وقفت انا وابى بن كعب في ظل اجم حسان
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Tribulations and Portents of the Last Hour
- Hadith Index
- #7276
- Book Index
- 42
Grades
- -
