হাদিসসমূহ
#7191
সহীহ মুসলিম - Paradise, its Description, its Bounties and its Inhabitants
আবু বাকর ইবনু আবু শাইবাহ ও আবু কুরায়ব (রহঃ) ...... আবদুল্লাহ ইবনু যাম’আহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ প্রদানকালে সালিহ (আঃ) এর উষ্ট্রি সম্পর্কে এবং যে লোক সেটার পা কেটেছিল তার সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, যখন ঐ উষ্ট্রিকে হত্যা করার জন্য তাদের কাওমের সবচেয়ে হতভাগ্য লোকটি উদ্যত হল, তখন এ কাজের জন্য ঐ কাওমের মধ্যে আবু যাম’আর ন্যায় সবচেয়ে শক্তিশালী, নিষ্ঠুর, অসভ্য ও হতভাগ্য লোক ছিল। এ খুতবায় তিনি মহিলাদের বিষয়ে আলোচনা করলেন এবং তাদের নাসীহাত করলেন। অতঃপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তোমাদের মধ্যে এমন লোকও আছে, যে তার স্ত্রীকে অযথা প্রহার করে। আবূ বাকর এর বর্ণনায় আছে, ক্রীতদাসীর ন্যায় প্রহার করে। আবূ কুরায়ব এর বর্ণনায় আছে, ক্রীতদাসের ন্যায় প্রহার করে। কিন্তু আবার দিন শেষে রাতের বেলা তার সঙ্গে মিলিত হয়। এরপর তিনি বায়ু নিঃসরণ করে হাসি দেয়া সম্বন্ধে উপদেশ করলেন এবং বললেন, যে কাজ তোমরা স্বয়ং করবে সে ব্যাপারে তোমরা কি করে হাসতে পার? (ইসলামিক ফাউন্ডেশন ৬৯২৭, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب قالا حدثنا ابن نمير، عن هشام بن، عروة عن ابيه، عن عبد الله بن زمعة، قال خطب رسول الله صلى الله عليه وسلم فذكر الناقة وذكر الذي عقرها فقال " اذ انبعث اشقاها انبعث بها رجل عزيز عارم منيع في رهطه مثل ابي زمعة " . ثم ذكر النساء فوعظ فيهن ثم قال " الام يجلد احدكم امراته " . في رواية ابي بكر " جلد الامة " . وفي رواية ابي كريب " جلد العبد ولعله يضاجعها من اخر يومه " . ثم وعظهم في ضحكهم من الضرطة فقال " الام يضحك احدكم مما يفعل
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Paradise, its Description, its Bounties and its Inhabitants
- Hadith Index
- #7191
- Book Index
- 60
Grades
- -
