হাদিসসমূহ
#7181
সহীহ মুসলিম - Paradise, its Description, its Bounties and its Inhabitants
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও আবু কুরায়ব (রহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে একটি সাদা মেষের আকৃতিতে উপস্থিত করা হবে। আবু কুরায়ব বর্ধিত বর্ণনা করে বলেন, তারপর তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থলে দাঁড় করানো হবে। এরপর উভয়ই অবশিষ্ট হাদীস একই রকম বর্ণনা করেছেন। তখন বলা হবে, হে জান্নাতীগণ! তোমরা কি একে চিনো? এ কথা শুনে তারা মাথা উঠিয়ে দেখবে এবং বলবে, হ্যাঁ, এ তো মৃত্যু। বর্ণনাকারী বলেন, এরপর বলা হবে, হে জাহান্নামীগণ! তোমরা কি একে চিনো? তখন তারা মাথা তুলে দেখবে এবং বলবে, হ্যাঁ! এতো মৃত্যু। তারপর নির্দেশ দেয়া হবে এবং সেটাকে যবাহ করা হবে। বর্ণনাকারী বলেন, এরপর বলা হবে, হে জান্নাতীগণ! মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানে থাকবে। হে জাহান্নামীরা! মৃত্যু নেই, তোমরা অনন্তকাল এখানেই থাকবে। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, "তুমি তাদেরকে সাবধান করে দাও-অনুশোচনার দিন সম্পর্কে, যখন সকল বিষয়ে ফায়সালা করা হবে। অথচ তারা গাফিলতির মাঝে নিপতিত হয়ে আছে এবং ঈমান গ্রহণ করছে না।" এ সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত দ্বারা দুনিয়ার প্রতি ইশারা করলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৯১৮, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، وابو كريب - وتقاربا في اللفظ - قالا حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي سعيد، قال قال رسول الله صلى الله عليه وسلم " يجاء بالموت يوم القيامة كانه كبش املح - زاد ابو كريب - فيوقف بين الجنة والنار - واتفقا في باقي الحديث - فيقال يا اهل الجنة هل تعرفون هذا فيشريبون وينظرون ويقولون نعم هذا الموت - قال - ويقال يا اهل النار هل تعرفون هذا قال فيشريبون وينظرون ويقولون نعم هذا الموت - قال - فيومر به فيذبح - قال - ثم يقال يا اهل الجنة خلود فلا موت ويا اهل النار خلود فلا موت " . قال ثم قرا رسول الله صلى الله عليه وسلم { وانذرهم يوم الحسرة اذ قضي الامر وهم في غفلة وهم لا يومنون} واشار بيده الى الدنيا
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Paradise, its Description, its Bounties and its Inhabitants
- Hadith Index
- #7181
- Book Index
- 50
Grades
- -
