হাদিসসমূহ
#7114
সহীহ মুসলিম - Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোন লোক নেই, যার আমল তাকে নাযাত দিতে পারে। সহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! আপনিও কি নন? জবাবে তিনি বললেন, আমিও নই। তবে যদি আল্লাহ তা’আলা আমাকে তার মার্জনা ও করুণা দ্বারা ঢেকে নেন। রাবী ইবনু আওন (রহঃ) নিজ হাত দ্বারা নিজ মাথার দিকে ইশারা করে বললেন, আমিও না। হ্যাঁ, যদি আল্লাহ তা’আলা তার মার্জনা ও করুণা দ্বারা আমাকে ঢেকে ফেলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬৮৫৩, ইসলামিক সেন্টার)
حدثنا محمد بن المثنى، حدثنا ابن ابي عدي، عن ابن عون، عن محمد، عن ابي، هريرة قال قال النبي صلى الله عليه وسلم " ليس احد منكم ينجيه عمله " . قالوا ولا انت يا رسول الله قال " ولا انا الا ان يتغمدني الله منه بمغفرة ورحمة " . وقال ابن عون بيده هكذا واشار على راسه " ولا انا الا ان يتغمدني الله منه بمغفرة ورحمة
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Characteristics of the Day of Judgment, Paradise, and Hell
- Hadith Index
- #7114
- Book Index
- 67
Grades
- -
