হাদিসসমূহ
#6852
সহীহ মুসলিম - Pertaining to the Remembrance of Allah, Supplication, Repentance and Seeking Forgiveness
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... মুসআব ইবনু সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা (সা'দ) আমাকে হাদীস শুনিয়েছেন যে, তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (বসা) ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের মাঝে কেউ কি প্রতিদিন এক হাজার পুণ্য হাসিল করতে অপারগ হয়ে যাবে? তখন সেখানে বসে থাকাদের মধ্য থেকে এক প্রশ্নকারী প্রশ্ন করল, আমাদের কেউ কিভাবে এক হাজার পুণ্য হাসিল করবে? তিনি বললেন, সে একশ’ তাসবীহ (সুবহানাল্লা-হ) পাঠ করলে তার জন্যে এক হাজার পুণ্য লিখিত হবে এবং তার (আমলনামা) হতে এক হাজার পাপ মুছে দেয়া হবে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৬০৭, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا مروان، وعلي بن مسهر، عن موسى الجهني، ح وحدثنا محمد بن عبد الله بن نمير، - واللفظ له - حدثنا ابي، حدثنا موسى الجهني، عن مصعب بن سعد، حدثني ابي قال، كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال " ايعجز احدكم ان يكسب كل يوم الف حسنة " . فساله سايل من جلسايه كيف يكسب احدنا الف حسنة قال " يسبح ماية تسبيحة فيكتب له الف حسنة او يحط عنه الف خطيية
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pertaining to the Remembrance of Allah, Supplication, Repentance and Seeking Forgiveness
- Hadith Index
- #6852
- Book Index
- 47
Grades
- -
