হাদিসসমূহ
#6809
সহীহ মুসলিম - Pertaining to the Remembrance of Allah, Supplication, Repentance and Seeking Forgiveness
আমর আন নাকিদ, যুহায়র ইবনু হারব ও ইবনু আবু উমর (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তা’আলার নিরানব্বইটি নাম রয়েছে। যে লোক এ নামগুলো সংরক্ষণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। নিশ্চয়ই আল্লাহ তা’আলা বেজোড়। তিনি বেজোড় ভালবাসেন। ইবনু আবু উমর (রহঃ) এর বর্ণনায়مَنْ حَفِظَهَا (সংরক্ষণ করে) এর স্থলে مَنْ أَحْصَاهَا (যে তা আয়ত্ত করে) বর্ণিত আছে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৫৬৫, ইসলামিক সেন্টার)
حدثنا عمرو الناقد، وزهير بن حرب، وابن ابي عمر، جميعا عن سفيان، - واللفظ لعمرو - حدثنا سفيان بن عيينة، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لله تسعة وتسعون اسما من حفظها دخل الجنة وان الله وتر يحب الوتر " . وفي رواية ابن ابي عمر " من احصاها
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Pertaining to the Remembrance of Allah, Supplication, Repentance and Seeking Forgiveness
- Hadith Index
- #6809
- Book Index
- 5
Grades
- -
