হাদিসসমূহ
#6718
সহীহ মুসলিম - Virtue, Enjoining Good Manners, and Joining of the Ties of Kinship
উসমান ইবনু আবূ শাইবাহ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। অতঃপর সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললো, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সে লোকটি সম্পর্কে আপনি কী মনে করেন, যে একটি সম্প্রদায়কে মুহাব্বাত করে অথচ সে তাদের সাথে মিলিত হয়নি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যাকে মুহাব্বাত করে সে তার সঙ্গেই থাকবে। (ইসলামিক ফাউন্ডেশন ৬৪৭৭, ইসলামিক সেন্টার)
حدثنا عثمان بن ابي شيبة، واسحاق بن ابراهيم، قال اسحاق اخبرنا وقال، عثمان حدثنا جرير، عن الاعمش، عن ابي وايل، عن عبد الله، قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف ترى في رجل احب قوما ولما يلحق بهم قال رسول الله صلى الله عليه وسلم " المرء مع من احب
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Virtue, Enjoining Good Manners, and Joining of the Ties of Kinship
- Hadith Index
- #6718
- Book Index
- 213
Grades
- -
