হাদিসসমূহ
#5893
সহীহ মুসলিম - Poetry
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আবূ কুরায়ব ও আবূ সাঈদ আল আশাজ্জ (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন লোকের পেট পুঁজ দিয়ে ভর্তি হয়ে যাওয়া যা তার পেট পচিয়ে বিনষ্ট করে দেয়, তা (পেট) কবিতায় ভর্তি হওয়ার চাইতে উত্তম। বর্ণনাকারী আবূ বাকর (রহঃ) বলেন, তবে (আমার উস্তায বর্ণনাকারী) হাফস (রহঃ) এর বর্ণনাতে يَرِيهِ তথা 'পঁচিয়ে বিনষ্ট করে দেয়' কথাটি বলেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৯৬, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حفص، وابو معاوية ح وحدثنا ابو كريب، حدثنا ابو معاوية، كلاهما عن الاعمش، ح وحدثنا ابو سعيد الاشج، حدثنا وكيع، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لان يمتلي جوف الرجل قيحا يريه خير من ان يمتلي شعرا " . قال ابو بكر الا ان حفصا لم يقل " يريه
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Poetry
- Hadith Index
- #5893
- Book Index
- 8
Grades
- -
