হাদিসসমূহ
#5887
সহীহ মুসলিম - Poetry
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আমর ইবনু শারীদ তার পিতা শারীদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কবিতা আবৃতি করে শুনাতে বললেন, তারপর (উপরোক্ত) বর্ণনাকারী ইবরাহীম ইবনু মাইসারাহ (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। আর এছাড়াও তিনি বর্ধিত বলেছেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ 'সে তো মুসলিম হয়ে গিয়েছিল প্রায়। আর (অন্য সানাদের) বর্ণনাকারী ইবনু মাহদী (রহঃ) বর্ণিত হাদীসে আছে, তিনি বললেন, সে তো তার কবিতায় মুসলিম হওয়ার নিকটবর্তী হয়ে গিয়েছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৯০, ইসলামিক সেন্টার)
وحدثنا يحيى بن يحيى، اخبرنا المعتمر بن سليمان، ح وحدثنا زهير بن حرب، حدثنا عبد الرحمن بن مهدي، كلاهما عن عبد الله بن عبد الرحمن الطايفي، عن عمرو، بن الشريد عن ابيه، قال استنشدني رسول الله صلى الله عليه وسلم . بمثل حديث ابراهيم بن ميسرة وزاد قال " ان كاد ليسلم " . وفي حديث ابن مهدي قال " فلقد كاد يسلم في شعره
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Poetry
- Hadith Index
- #5887
- Book Index
- 2
Grades
- -
