হাদিসসমূহ
#5760
সহীহ মুসলিম - Greetings
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ), মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ও আবূ বাকর ইবনু নাফি’ (রহঃ) ..... রাফি ইবনু খাদীজ (রাযিঃ) রিওয়ায়াত করেন, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, জ্বর জাহান্নামের উত্তাপ হতে (উদ্ভূত)। তাই তোমাদের পক্ষ হতে তাকে পানি দিয়ে শীতল করো। তবে বর্ণনাকারী আবূ বাকর (রহঃ) 'তোমাদের পক্ষ হতে' অংশটুকু বর্ণনা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৫৭২, ইসলামিক সেন্টার)
حدثنا ابو بكر بن ابي شيبة، ومحمد بن المثنى، ومحمد بن حاتم، وابو بكر بن نافع قالوا حدثنا عبد الرحمن بن مهدي، عن سفيان، عن ابيه، عن عباية بن رفاعة، حدثني رافع بن خديج، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " الحمى من فور جهنم فابردوها عنكم بالماء " . ولم يذكر ابو بكر " عنكم " . وقال قال اخبرني رافع بن خديج
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Greetings
- Hadith Index
- #5760
- Book Index
- 114
Grades
- -
