হাদিসসমূহ
#5757
সহীহ মুসলিম - Greetings
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ..... আসমা (রাঃ) হতে বর্ণিত যে, তার নিকট জ্বরাক্রান্ত কোন স্ত্রীলোককে নিয়ে আসা হলে তিনি পানি নিয়ে আসতে বলতেন। এরপর তা তার বক্ষের উপর ঢেলে দিতেন এবং বলতেন- রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তাকে পানি দিয়ে শীতল করো। তিনি আরও বলেছেন, তা জাহান্নামের সঞ্চিত উত্তাপ। (ইসলামিক ফাউন্ডেশন ৫৫৬৯, ইসলামিক সেন্টার)
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبدة بن سليمان، عن هشام، عن فاطمة، عن اسماء، انها كانت توتى بالمراة الموعوكة فتدعو بالماء فتصبه في جيبها وتقول ان رسول الله صلى الله عليه وسلم قال " ابردوها بالماء " . وقال " انها من فيح جهنم
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Greetings
- Hadith Index
- #5757
- Book Index
- 111
Grades
- -
