হাদিসসমূহ
#5727
সহীহ মুসলিম - Greetings
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু আমরকে সাপের ছোবলে আক্রান্ত রোগীর ঝাড়ফুঁকের অনুমতি দেন। আবূ যুবায়র (রহঃ) আরও বলেছেন- আমি জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) কে আরও বলতে শুনেছি যে, একটি বিছা আমাদের এক লোককে ছোবল দিল। আমরা সেথায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসা ছিলাম। তখন এক লোক বলল, হে আল্লাহর রসূল! আমি (তাকে) ঝেড়ে দেই? তিনি বললেন, তোমাদের মধ্যে কোন লোক যদি তার ভাইয়ের (কোনও) উপকার করতে পারে, সে যেন (তা) করে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৫৩৯, ইসলামিক সেন্টার)
وحدثني محمد بن حاتم، حدثنا روح بن عبادة، حدثنا ابن جريج، اخبرني ابو الزبير انه سمع جابر بن عبد الله، يقول ارخص النبي صلى الله عليه وسلم في رقية الحية لبني عمرو . قال ابو الزبير وسمعت جابر بن عبد الله، يقول لدغت رجلا منا عقرب ونحن جلوس مع رسول الله صلى الله عليه وسلم . فقال رجل يا رسول الله ارقي قال " من استطاع منكم ان ينفع اخاه فليفعل
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Greetings
- Hadith Index
- #5727
- Book Index
- 81
Grades
- -
