হাদিসসমূহ
#5656
সহীহ মুসলিম - Greetings
আমর আন নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা ইয়াহুদী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট (দেখা করার জন্যে) অনুমতি চাইল। তারা সে সময় বলল,السَّامُ عَلَيْكُمْ তোমাদের মরণ হোক! তখন আয়িশাহ্ (রাযিঃ) বললেন,بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ "বরং তোমাদের উপরে মরণ ও লা'নাত হোক।" তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়িশাহ্ আল্লাহ তা'আলা সকল বিষয়ে সহনশীলতা পছন্দ করেন। আয়িশাহ (রাযিঃ) বললেন, আপনি কি তাদের কটুক্তি শুনেননি? তিনি বললেন, আমিও তো বলে দিয়েছি "ওয়া আলাইকুম" (তোমাদের উপরেও)। (ইসলামিক ফাউন্ডেশন ৫৪৭১, ইসলামিক সেন্টার)
وحدثني عمرو الناقد، وزهير بن حرب، - واللفظ لزهير - قالا حدثنا سفيان، بن عيينة عن الزهري، عن عروة، عن عايشة، قالت استاذن رهط من اليهود على رسول الله صلى الله عليه وسلم فقالوا السام عليكم . فقالت عايشة بل عليكم السام واللعنة . فقال رسول الله صلى الله عليه وسلم " يا عايشة ان الله يحب الرفق في الامر كله " . قالت الم تسمع ما قالوا قال " قد قلت وعليكم
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Greetings
- Hadith Index
- #5656
- Book Index
- 11
Grades
- -
