হাদিসসমূহ
#5641
সহীহ মুসলিম - Manners and Etiquette
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন ও কুতাইবাহ্ ইবনু সাঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক হুজরার ভিতরে তাকাল। তখন তিনি তাকে দেখে একটি তীরের ফলক অথবা বর্ণনাকারীর সংশয় কয়েকটি ফলক নিয়ে দাঁড়ালেন। আমি যেন (এখনও ঐ দৃশ্য) দেখছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁচা দেয়ার উদ্দেশে সুযোগ সন্ধান করছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৪৫৬, ইসলামিক সেন্টার)
حدثنا يحيى بن يحيى، وابو كامل فضيل بن حسين وقتيبة بن سعيد - واللفظ ليحيى وابي كامل - قال يحيى اخبرنا وقال الاخران، حدثنا حماد بن زيد، عن عبيد، الله بن ابي بكر عن انس بن مالك، ان رجلا، اطلع من بعض حجر النبي صلى الله عليه وسلم فقام اليه بمشقص او مشاقص فكاني انظر الى رسول الله صلى الله عليه وسلم يختله ليطعنه
Metadata
- Edition
- সহীহ মুসলিম
- Book
- Manners and Etiquette
- Hadith Index
- #5641
- Book Index
- 56
Grades
- -
